যৌন হয়রানি

নিউ ইয়র্ক গভর্ণরের বিরুদ্ধে এবার মামলা এক নারীর

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০০:৩৬

যৌন হয়রানির অভিযোগে এবার নিউ ইয়র্ক গভর্ণরের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গতকাল শুক্রবার নিউ ইয়র্কের আলাবানি কাউন্টি শেরিফের বিভাগে মামলাটি করেন ওই নারী। তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট বলে জানানো হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের

এই নারী এর আগে গভর্ণর অ্যান্ড্রিউ কুওমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। গত বছর সেলফি তোলার সময় তাকে যৌন হয়রানি করেছিলেন কুওমো। মামলা করার ফলে গভর্ণর এবার ফৌজদারি অপরাধের মুখোমুখি হচ্ছেন। গত সপ্তাহে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছিল, ১১ নারী গভর্ণরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এদের সবার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।