টিকা না নেওয়ায় তিন কর্মীকে চাকরিচ্যুত করেছে সিএনএন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০০:৩৬

করোনা ভাইরাসের টিকা না নেওয়ায় তিন কর্মীকে চাকরিচ্যুত করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। টিকা নিয়ে অফিসে উপস্থিত হওয়ায় কোম্পানির নীতি ভঙ্গের অভিযোগে তাদের বরখাস্ত করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত বৃহস্পতিবার অফিস স্টাফদের কাছে পাঠানো এক নথিতে এই কর্মী বরখাস্তের বিষয়টি উল্লেখ করে সিএনএন এর প্রধান জেফ জাকার বলেন, প্রতিষ্ঠানটিতে কাজ সব কর্মীর জন্য  টিকা নেওয়া বাধ্যতামূলক। তাই অফিসে ঢুকতে হলে এবং বাইরে গিয়ে কাজ করতে হলে সবাইকেই অবশ্যই টিকা নিতে হবে। তিনি বলেন, টিকার বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। -ইউরো নিউজ