চলতি বছরের অক্টোবর মাসে ইউরোপে নতুন গাড়ি নিবন্ধনের হার ৭ দশমিক ৪ শতাংশ কমেছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনের মতো দেশগুলোয় গাড়ির চাহিদা কমে যাওয়ায় এমনটি হয়েছে। রয়টার্সের সংবাদ অনুযায়ী, ইউরোপের গাড়ি শিল্পসংশ্লিষ্ট সংগঠন এসিইএর তথ্যে দেখা গেছে, অক্টোবরে ভক্সওয়াগনের গাড়ি বিক্রি কমেছে ১৫ দশমিক ২ শতাংশ। অডির কমেছে ৫৩ শতাংশ ও পোর্শের বিক্রি কমেছে ৬২ শতাংশ করে। ইউরোপের ক্রেতারা ক্রমে ডিজেলচালিত গাড়ির প্রতি অনাগ্রহী হয়ে উঠছে। কার্বন নিঃসরণ কমাতে ইউরোপের দেশগুলো বিদ্যুত্চালিত গাড়ির প্রতি ঝুঁকছেন।
