এই সময়ের ছড়া প্রণব মজুমদার যদি বলি ডানে চলো যাও তুমি বামে উপদেশে হয় না তো কাজ ক্লান্ত আমি ঘামে। বলছি আমি সোজা যাও হাঁটছ দেখি ডানে, চলার পথে বিপদ থাকে বোঝো কী তার মানে? মিথ্যা বলা মহাপাপ মিথ্যে তবুু বলো, ঘরে বাইরে কটু কথা নিজের পথেই চলো।