বচন ও প্রবচন বৈসাদৃশ্য

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৯:৪২

কাঁচপোকায় তেলেপোকা ধরা। ঘোড়ার গোয়ালে ভেড়া। হাতির গলায় ঘণ্টা। বৃদ্ধস্য তরুণী ভার্যা। কেউ গাড়ি চড়ে, কেউ হেঁটে মরে। সোনার থালে খুদের জাউ। হংস মধ্যে বকো যথা। পাঁচ আঙ্গুল সমান হয় না। পাঁচ পাগলের ঘর। হরিষে বিষাদ। যার ছেলের বিয়ে তার পাতে ডাল নাই। কারো শাকে বালি, কারো দুধে চিনি। কারো সর্বনাশ কারো পৌষ মাস। জাহাজের কাছে জেলে ডিঙ্গি। চাঁদের কাছে জোনাকি পোকা। দেখতে বটে বেড়াল ছানা, হাঁকডাকেতে প্রাণ বাঁচে না। নির্ধনের ধন হলে পিটিপিটি চায়, হাভাতের ভাত হলে টিপে টিপে খায়। বিদেশের রুই, দেশের পুঁটি। সব শেয়ালে খেল কাঁঠাল, কাকের ঠোঁটে আঠা। সোনার ওজন কুঁচের সাথে। আখ হোক মিষ্টি, শেকড় নয় ইষ্টি।

 

গতকালের ধাঁধার উত্তর :

১. সন্দেশ, ২. জোনাকি পোকা, ৩. টিকটিকি