বিবিসি
করোনা ভাইরাস সংক্রমণ কমাতে কয়েকটি পরিষেবা ও জনসমাগম এলাকায় প্রবেশের জন্য ডিজিটাল সার্টিফিকেট চালু করছে ইতালি। ‘গ্রিন পাশ’ নামের এই ডিজিটাল সার্টিফিকেটধারীরা ঐসব স্থানে যেতে পারবেন এবং সেবা নিতে পারবেন। যারা অন্তত এক ডোজ কোভিড টিকা নিয়েছেন, কোভিড থেকে সেরে উঠেছেন বা ৪৮ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস পরীক্ষার ফল যাদের ‘নেগেটিভ’ এসেছে তারা পাবেন এই গ্রিন পাশ।
ইউরোপের বেশ কয়েকটি দেশে এমন পাশ চালু হয়েছে। এবার ইতালিও সেই কাতারে শামিল হলো। ফ্রান্স আগেই হেলথ পাশ চালু করেছে। ফরাসি সরকার সোমবার থেকে রেস্তোরাঁ, বার, বিমান ও ট্রেনে চলাচলের জন্যও এই হেলথ পাশ দেখানোর আওতা বাড়াচ্ছে। অস্ট্রিয়া, সাইপ্রাস ও ডেনমার্কও এমন উদ্যোগ নিয়েছে। ইতালিতে ভোক্তা ও ব্যবসায়ীরা নতুন বিধি লঙ্ঘন করলে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
