স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই জোন-এর মাধ্যমে ইন্টারনেট সেবা দিবে কার্নিভাল

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:০২

 

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই জোন-এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৪ আগস্ট বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি এবং কার্নিভাল ইন্টারনেট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কার্নিভাল ইন্টারনেট-এর পরিচালক মহিউদ্দীন রাস্তি মোরশেদ এবং বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির প্রেসিডেন্ট প্রফেসর মনিরুজ্জামান ভূঁইয়া এই চুক্তিনামায় স্বাক্ষর করেন। দেশের মানুষের জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির চলমান উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে কার্নিভাল ইন্টারনেট গর্বিত।