মহালছড়িতে ছয় কিলোমিটার রাস্তা বেহাল

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:২৬

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

মহালছড়ির সদর ইউনিয়নের জ্ঞানোদয় বন বিহার এলাকা থেকে কালাচানপাড়া পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পাঁচ গ্রামের মানুষ। মোটরসাইকেল চালক মিলন চাকমা বলেন, এ রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চলে। কিন্তু রাস্তাটি চলাচল অনুপযোগী হওয়ায় বিপাকে পড়েছি। বসন্তপাড়া গ্রামের সুশীল জীবন চাকমা জানান, বর্তমানে রাস্তা দিয়ে হেঁটে চলাচলও কঠিন। মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, তিন বছর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু হঠাত্ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নেব।