তারাগঞ্জে আমনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:২৬

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষক ও কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ৯ হাজার ৯৪২ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত শতকরা ৪৫ ভাগ জমিতে চারা রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসুম জানান, প্রয়োজনীয় বৃষ্টিপাত না থাকায় আমন চাষে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে আমরা কৃষকদের সম্পূরক সেচের মাধ্যমে জমিতে আমন চারা রোপণের পরামর্শ দিচ্ছি। আশা করছি চলতি মৌসুমেও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব।