আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় ভাঙা একটি কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের পূর্বপাড়া দরগা শরিফ জামে মসজিদ, নাজেম আলী সিকদার ও আমজেদ আলী হাওলাদারের বাড়িসংলগ্ন খালের ওপর ১৯৯৬ সালে জেলা পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগী। গৈলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু তালুকদার ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। অচিরেই সমস্যার সমাধান করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ব্রিজটি নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।
