খুলনা অফিস
খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘণ্টায় শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৮ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার খুলনা বিভাগে ৩৬ জনের মৃত্যু ও ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যথাক্রমে কুষ্টিয়া ও যশোরে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৯ জন, মেহেরপুরে চার জন, চুয়াডাঙ্গায় তিন জন, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছে।
