দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
দীঘিনালায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রুহুল আমিন মানিক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার মুসলিমপাড়ার আবদুল হকের ছেলে।
জানা গেছে, হেডম্যানপাড়া গ্রামে বাহার মিয়ার বাড়িতে বিদ্যুতের খুঁটির ওপর উঠে মেরামতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তম্ময় তালুকদার মৃত ঘোষণা করেন।
নলছিটিতে বিদ্যুত্স্পৃষ্টে
যুবকের মৃত্যু
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা জানান, উপজেলার খাগড়াখানা গ্রামের মো. হাছন আলী খানের ছেলে মো. ফিরোজ খান (৩৪) বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। গতকাল শনিবার সকালে পার্শ্ববর্তী তৌকাঠি গ্রামে বিদ্যুতের সংযোগ দিতে গেলে তিনি স্পৃষ্ট হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ঝালকাঠি সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফিরোজ খান বিদ্যুিমস্ত্রি হিসেবে কাজ করতেন। নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
