টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুর র্যাব-৮-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার সকালে রাজৈর উপজেলার আলমদস্তা গ্রামের শিকদার বাড়ি এলাকা থেকে আকরাম শিকদার নামের ঐ ব্যক্তিকে তক্ষকসহ গ্রেফতার করা হয়। আকরাম শিকদার উপজেলার আলমদস্তা গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে। র্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটক ব্যক্তি চোরাচালান চক্রের সদস্য। তাকে রাজৈর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
