খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) আঞ্চলিক নেতা লালন চাকমাকে (৩৮) আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় অভিযান চালায় মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। এ সময় আটককৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়। লালন চাকমা দলটির আঞ্চলিক নেতা ও চাঁদা কালেকটর ছিলেন বলে জানিয়েছেন পুলিশের মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী। এ বিষয়ে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
