জগন্নাথপুরে চলছে নৌকাবাইচের প্রস্তুতি

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

বর্ষার শেষ দিকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। শৌখিন ব্যক্তিরা বাহারি নৌকা সাজানোর প্রস্তুতিতে মগ্ন আছেন। গত এক সপ্তাহ ধরে জগন্নাথপুর পৌর শহরে জলপবন নামের ১২০ ফুট লম্বা বাহারি নৌকা সাজানোর কাজ চলছে। ইতিমধ্যে শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার ময়ূর পঙ্খি নামের বাহারি নৌকাটির সাজানো সম্পন্ন হয়েছে।