মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩০

কুমিল্লা প্রতিনিধি

সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য ওমান প্রবাসী মো. লিটনকে গ্রেফতার করেছে র্যাবের কুমিল্লা ক্যাম্পের একটি টিম। শনিবার ভোরে লিটনকে মতলব দক্ষিণ উপজেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উন্নত জীবনযাপনের মিথ্যা প্রলোভন দেখিয়ে তুরস্কে নিয়ে যাওয়ার কথা বলে মো. জনি নামের এক যুবককে পাচারে আর্থিক লেনদেনে জড়িত লিটনকে গ্রেফতার করে র্যাব। তিনি ঐ উপজেলার বেলুতি গ্রামের আজমত উল্লাহর ছেলে। দুপুরে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।