সাপ্তাহিক দর হারানোর শীর্ষে প্রাইম ইনসিওরেন্স

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩টির বা ২২ দশমিক ০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের কার্যদিবসে লেনদেন শেষে প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮ দশমিক ৭০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৯ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৪০ টাকা বা ১৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৭ দশমিক ৭৮ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৭ দশমিক ১৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫ দশমিক ০৩ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ৪ দশমিক ৯৫ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৪ দশমিক ৮৭ শতাংশ, শ্যামপুর সুগারের ৪ দশমিক ৭৫ শতাংশ এবং পপুলার লাইফ ইনসিওরেন্সের শেয়ারদর ৪ দশমিক ৭৩ শতাংশ কমেছে।