কালভার্টটি মেরামত করুন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩৩

ইটাখলা রেলক্রসিং থেকে ৪০ গজ সামনের কালভার্টটি দিয়ে জনসাধারণসহ প্রশাসনের গাড়ি চলাচল করে। কিন্তু এর অর্ধেক অংশ ভেঙে গিয়েছে। অচিরেই এই পুলটি মেরামত বা নতুন করে না করলে ময়মনসিংহ শহরের এক অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে তিনকোণা পুকুরপাড়বাসীসহ নিজকল্পা, গোহাইলকান্দি এলাকার মানুষজন চরম ভোগান্তিতে পড়বেন। অচিরেই এটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা জরুরি। এ ব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের মাননীয় মেয়র এবং ৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোফাখখারুল ইবনে করিম

২৪/৪/১ ইটাখলা রোড বাইলেন, কাঁচিঝুলি, ময়মনসিংহ