অভিনন্দন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩৪

আমি একজন ক্রিকেটপাগল মানুষ। তাই বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণভাবে ঐতিহাসিক টি-২০ সিরিজ জয় করার জন্য আমার হূদয় থেকে সেই দলের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানাতেই এই চিঠি লেখা। সত্যিই ভীষণ ভালো খেলে এই সিরিজটি জয় করল বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মতোন টিমকে পরপর তিনটি ম্যাচে হারানো, এক বিশাল ব্যাপার। আশা করব, এইভাবেই ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল দুর্ধর্ষ খেলবে এবং খুব শীঘ্রই এই খেলায় পৃথিবীর অন্যতম সেরা এক দলে পরিণত হবে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা।

সৌরীশ মিশ্র

এস এ-১২৫, সল্ট লেক, কলকাতা-৯১,

পশ্চিমবঙ্গ, ভারত