দূরপাল্ল¬ায় দুই দরজা বিশিষ্ট বাস নিশ্চিত হোক

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩৪

সড়ক দুর্ঘটনাকে একটি সামাজিক সমস্যা হিসাবে চিহ্নিত করা যায়। এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। যেমন বেপরোয়াভাবে গাড়ি চালানো, অকেজো পরিবহনের ব্যবহার, অপরিকল্পিত সড়কব্যবস্থা ইত্যাদি। বেসরকারি একটি সংস্থার মতে, এ বছরের ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত কোরবানি ঈদের ছুটিতে সড়কপথে যাতায়াতের সময় দুর্ঘটনায় অন্তত ২৭৩ জন নিহত হয়েছেন। সরকার, পরিবহন ও সড়ক মন্ত্রণালয় ইতিমধ্যে অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছেন দুর্ঘটনা কমাতে। পদক্ষেপগুলোর কিছু কার্যকর হয়েছে আবার কিছু হয়নি। আমরা এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারি। সাধারণত দূরপাল্ল­ার বাসগুলোতে সামনের দিকে একটা দরজা থাকে। কোনো দুর্ঘটনা ঘটলে বাসের যাত্রীদের হৈহুলে­াড় করে এক দরজা দিয়ে বের হতে হয়। অনেক সময় দেখা যায়, যাত্রীরা নিজেদের বাঁচানোর জন্য বাসের জানালা ভেঙে লাফ দেন। এর ফলে  তারা গুরুতর আহত হন এবং অনেক সময় মৃত্যুর মুখেও পড়েন। বাসগুলোতে যদি পেছনের দিকে আরেকটি দরজা থাকে তাহলে যে কোনো রকম ভয়াবহ পরিস্থিতি থেকে যাত্রীরা দ্রুত বাস থেকে বের হতে পারবেন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

ফারহানা ইয়াসমিন

শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়