স্পোর্টস রিপোর্টার
টোকিও অলিম্পিকে পদক জয়ের জন্য ভারত যেসব খেলায় চোখ রেখেছিল সেগুলো একেএকে ব্যর্থ হয়েছে। যেসব খেলা নিয়ে উচ্চআশা ছিল সেগুলো ব্যর্থ হয়েছে। তাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল তারাই বসার আগে বিদায় নিয়েছে। অথচ যেখানে নজরই ছিল না সেই খেলায় ভারত স্বর্ণ পদক জয় করেছে। অ্যাথলেটিকসে ভারতের কোনো টার্গেট ছিল না। সেই খেলার একটি ইভেন্ট জ্যাভলেনি থ্রোয়ে ভারত অলিম্পিক স্বর্ণ পদক জয় করেছে। গতকাল টোকিও অলিম্পিক গেমসের পনেরতম দিনে দ্বিতীয় চেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে স্বর্ণ জয় করেন তিনি। গেমস শেষ হওয়ার একদিন আগে অনেক অপেক্ষার স্বর্ণ পদক জয়ের খবর দিয়েছেন নীরাজ চোপড়া। ভারতের অলিম্পিকের ইতিহাসে ট্র্যাক এন্ড ফিল্ডে কোনো ক্রীড়াবিদ সাফল্যের মুখ দেখেনি। এই প্রথম ট্র্যাক এন্ড ফিল্ডে অংশ নিয়ে জ্যাভলিন থ্রো ইভেন্টে ইতিহাস লিখলেন নীরাজ চোপড়া। জ্যাভলিনে তার হাত ধরেই প্রথম পদক এলো। টোকিও অলিম্পিকে ভারতের এটি প্রথম স্বর্ণ এবং দক্ষিণ এশিয়ায়াতেও টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ এটি।
অলিম্পিক গেমসে ভারত নামকাওয়াস্তে অংশগ্রহন করে। অবহেলিত ছিল অ্যাথলেটিস। বার বার খালি হাতে ফিরে আসে বলে এই খেরায় ভারতের কারো নজর ছিল না। টেনিস, টেবিলটেনিস, কুস্তি, বক্সিং, আর্চারি, ব্যাডমিন্টন, শুটিংয়ে ভারতের কড়া নজর থাকে। অ্যাথলেটিকসে সেই নজর থাকে না। ক্রীড়াবিদরাও থাকেন উপেক্ষিত।
নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে অলিম্পিক স্বর্ণ জিতলেও এই ছেলে জ্যাভলিন থ্রো কি জিনিস সেটাই জানতেন না। হরিয়ানা পানিপথ জেলার খন্দরা গ্রামে জন্ম নীরাজ চোপড়ার। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে খাওয়ার প্রতি দুর্বলতা হতে একটা সময় ১২ বছর বয়সে নীরাজ চোপড়ার শরীরের ওজন দাঁড়ায় ৯০ কেজি। ওজন কমাতে জগিংয়ে গেলে সেখানে পরিচয় হয় জ্যাবলিন থ্রোয়ার জয় চৌধুরির সঙে। সেই থেকেই শুরু এই ইভেন্টের সঙে পরিচয়। জাতীয় আন্তর্জাতিক খেলায় অংশ নিয়ে মাতিয়ে দেয়া নীরাজ চোপড়া গত বছর অনুশীলনই করতে পারেননি করোনার কারনে। এর আগে জার্মান কোচের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন।
২০০৮ বেইজিং অলিম্পিক শুটিং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অভিনব বিন্দ্রা ভারতকে স্বর্ণ এনে দিয়েছিলেন। বিন্দ্রার পর ব্যক্তিগত লড়াইয়ে নীরাজ চোপড়া স্বর্ণ এনে দিলেন। ব্যক্তিগত ইভেন্টে এটি ভারতের দ্বিতীয় স্বর্ণ। আর অলিম্পিক ইতিহাসে ভারতের এটি দশম স্বর্ণ। বিন্দ্রার পর লন্ডন এবং রিও অলিম্পিকে স্বর্ণ পায়নি ভারত। ১৯২৮ আমষ্টারডামে প্রথম স্বর্ণ পদক জয় করেছিল ভারত। এরপর দুই একবার বাদ দিলে আট বার স্বর্ণ পদক জয় করেছে ভারত। ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, ১৯৮০, ২০০৮ এবং ২০২০ অলিম্পিকে পদক ১টি করে পদক জয় করে।
