গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রকৌশলী নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩১

গাজীপুরের জয়দেবপুরে ট্রেনের ধাক্কায় মমিন উদ্দিন (৩২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মমিন জেলার শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঢাকার দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

 

জানা গেছে, রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন মমিন। এ সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ইত্তেফাক/এএম