সীমান্তবর্তী এবং হটস্পট এলাকায় কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় হাসপাতালে সহায়তার জন্য দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সাজেদা ফাউন্ডেশন। গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন কাম সুপারিনটেনডেন্ট ড. এ এস এম মারুফ হাসান এবং পাবনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সালেহ মুহাম্মদ আলীর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে, কোভিড-১৯ রোগীদের চিকিত্সা কাজে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে দুই মাসের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম, লজিস্টিক সাপোর্ট এবং অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী সরবরাহ করবে সাজেদা ফাউন্ডেশন। সাজেদা ফাউন্ডেশনের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. তরিকুল ইসলাম বলেন, কোভিড মহামারি শুরুর দিকে নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের সাজেদা হাসপাতালে কোভিড পজিটিভ রোগীদের চিকিত্সা করার মাধ্যমে সাজেদার মেডিক্যাল টিম অভিজ্ঞতা অর্জন করেছে। —প্রেস বিজ্ঞপ্তি
