ইএফডিএমএসের ইস্যুকৃত চালানের ভিত্তিতে সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:১২

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ইএফডিএমএস থেকে ইস্যুকৃত লানের ভিত্তিতে লটারির মাধ্যমে আর্থিক পুরস্কার প্রদান নীতিমালা ২০২০ অনুসরণে লটারির ড্র কমিটি কর্তৃক সপ্তম লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির ফলাফল www.nbr.gov.bd ওয়েবসাইটে দেওয়া আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ক্রেতাদের ভ্যাট প্রদানে উত্সাহিত করার জন্য এই লটারির আয়োজন করা হয়। প্রতি মাসের ৫ তারিখ বা সরকারি ছুটির দিনে সম্ভব না হলে পরবর্তী কর্মদিবসে লটারির ড্র অনুষ্ঠিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি