সিরাজদীখানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:১২

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সিরাজদীখানে এক কেজি গাঁজাসহ রবিউল্লা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজদীখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারসুর বাজারসংলগ্ন মরিচা ব্রিজ থেকে ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার সোনা কান্দা গ্রামের মৃত আবদুস সামাদ মিয়ার পুত্র। শেখেরনগর তদন্ত কেন্দ্রের এস আই অহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই সানোয়ার মিয়াকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী রবিউল্লার দেহ তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সিরাজদীখান থানায় মাদক আইনে মামলা দিয়ে তাকে মুন্সীগঞ্জ কোর্ট হাজতে পাঠানো  হয়েছে।