চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, নৈতিক স্কুলের প্রতিষ্ঠাতা, শহিদ পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীন (৭৭) গত শুক্রবার রাত ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার ১ম নামাজে জানাজা গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের বণিকপাড়ার বাসার সামনে ও সকাল ১১টায় নগরীর পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃতে মেট্রোপলিটন পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দীনকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
