দুর্জয় কুমার দাশ মজুমদার
চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের চাক্তাই লোকনাথ ধামের ভূমিদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী দুর্জয় কুমার দাশ মজুমদার (৫৮) গত বৃহস্পতিবার ভোর ৬টায় নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, জামাতা রেখে গেছেন। ওইদিন দুপুরে নগরীর বলুয়ার দিঘিরপাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী অজয় কৃষ্ণ দাশ মজুমদার প্রয়াতের বড় ভাই। তার মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমত্ স্বামী শক্তিনাথানন্দ, চাক্তাই লোকনাথ ধামের সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বিশ্বজিত্ বিশ্বাস, মানবকল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার, সভাপতি শিমুল নন্দী, সাধারণ সম্পাদক অজয় দত্তসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
