২৪ ঘণ্টায় মৃত্যু ২৬১, শনাক্ত ৮১৩৬ জন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:৩৮

দেশে করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ২৬১ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জন। এর আগে গত ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যু খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সেই হিসাবে শনিবার করোনাতে আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হলো দেশে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬। দেশে    মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৪১১ জনে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১৬ হাজার ৩৮৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৮৮ হাজার ৮২০। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৭৫ ৪০৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৫৫ হাজার ৪৪৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১৯ হাজার ৯৫৮টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬১ জনের মধ্যে পুরুষ ১৫২ জন আর নারী ১০৯ জন। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আট জন, আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে এক জন। মারা যাওয়া ২৬১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের আট জন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের সাত জন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৬ জন। আর ২৬১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৭২ জন, বাড়িতে মারা গেছেন তিন জন, আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এক জনকে।