চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

পাবনার চাটমোহর উপজেলার রতনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার ছোটভাই রানা হোসেন (১০)। বৃহস্পতিবার সকালে চাটমোহর-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

হতাহতরা মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামের রবিউল ইসলাম রবির ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হৃদয় সকাল নয়টার দিকে ছোটভাইকে মোটর সাইকেলযোগে চাটমোহরে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রতনপুর ব্রিজের পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে দুইভাই আহত হন। তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হূদয়কে রাজশাহী পাঠানো হয়। রাজশাহী নিয়ে যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়।

 

ইত্তেফাক/এএম