রাজবাড়ীতে এক নারীকে দুই ডোজ টিকাদান

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:৪৫

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমাত আরা (৩১) নামে এক নারীকে কোভিড-১৯-এর দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। ভুলবশত এমন ঘটনা ঘটেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকাগ্রহীতা নারী নারুয়ার বিলটাকাপোড়া গ্রামের কৃষক লীগের নেতা নাহিদুল হকের স্ত্রী।

এ ঘটনায় নাহিদুল হক জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার  স্ত্রী পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে টিকা নিতে যান। টিকাকেন্দ্রে কোনো শৃঙ্খলা না থাকায় এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেওয়া হচ্ছিল। তার স্ত্রীকে প্রথমে স্বাস্থ্যকর্মী বাম হাতে টিকা দেয়। টিকা দেওয়া শেষে তার টিকা দেওয়ার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেয়। এখন বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি।