মনিরামপুরে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০০:০৯

মনিরামপুরে অন্তঃসত্ত্বা মা ও এক মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল ৫টায়  উপজেলার  কুলটিয়া ইউনিয়নের লখাই ডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পুলিশ মরদেহ দুটি থানায় নিয়ে যায়। পুলিশ এ সময় ঐ নারীর স্বামী সুজাতপুর গ্রামের কনা মণ্ডলকে আটক করেছে।

ওই নারীর নাম পিয়া মণ্ডল (২২)। তার মেয়ের নাম অদৃতা মণ্ডল (৩)। কনা মণ্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক। উপজেলার কুলটিয়া গ্রামে তিনি স¿ী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। এলাকাবাসী  জানায়, পারিবারিক কলহের জের ধরে  মা পিয়া মন্ডল  তিন বছরের কন্যাকে প্রথম গলায় রশি ঝুলিয়ে মেরে পরে নিজেও ওই রশিতে ঝুলে আত্মহত্যা করেন। এলাকায় গুঞ্জন আছে- স্বামী কনা মন্ডলের পরকীয়ার প্রতিবাদ করে প্রথম মেয়েকে গলায় রশিদিয়ে ঝুলে পরে নিজেই ওই রশিতে আত্মহত্যা করেন। মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশিক সুজয় মামুন ও মনিরামপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রফিকুল ইসলাম ঘটনাসহল পরিদর্শন করেছেন।