বঙ্গমাতার আদর্শ নারীদের কাছে পৌঁছাতে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০০:৪০

জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নীতি ও আদর্শ দেশের নারী সমাজের কাছে পৌঁঁছাতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে তিনি বঙ্গবন্ধুকে সবসময় সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন। বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল  শনিবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) আয়োজিত এক আলোচনা সভার বক্তরা এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মাহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভূঁইয়া এমপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারী, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান।