মুহম্মদ আনিসুল হক
৯ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ২৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৯ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ১ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো থাকবে। আপনার প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
