হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেডিওলজিস্ট না থাকায় দুটি এক্সরে মেশিন অকেজো হয়ে পড়ে আছে। পরে স্থাপন করা ডিজিটাল এক্সরে মেশিনও অকেজো হওয়ার পথে। এতে রোগীরা এক্সরেসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, ২০১৭ সাল থেকে হাসপাতালে রেডিওলজিস্ট নেই। এ ব্যাপারে জেলা সিভিল সার্জনকে লিখিতভাবে জানিয়েছি। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান, আমাদের চাহিদা দেওয়া আছে। মন্ত্রণালয় বলেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই হাসপাতালে রেডিওলজিস্ট দেওয়া হবে।
