বিশ্বনাথে বাঁশের সাঁকোই ভরসা!

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:০১

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছেন বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের রামধানা শেখেরগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দারা। স্থানীয় মো. বশর আলী জানান, গ্রামের প্রবেশ পথের মধ্যখান দিয়েই প্রবাহিত গোয়ালি খাল। এক সময় কলাগাছের ভেলা ও কয়েকটি বাঁশ দিয়ে তৈরি সাঁকোতে পার হতাম। কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় আড়াআড়ি বাঁশের ফলা জুড়ে সাঁকো তৈরি করা হয়। বিশ বছর ধরে এভাবেই চলছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, এ স্থানে দুই বার সেতু নির্মাণ প্রকল্প সরকারিভাবে অনুমোদন হয়। কিন্তু স্থানীয় কয়েক জনের আপত্তির কারণে সেতু না করেই ফেরত দিতে হয় বরাদ্দের অর্থ।