গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
দীর্ঘদিন বন্ধ থাকার পর গৌরনদীতে করোনার অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে তিন শতাধিক পুরুষ ও মহিলা এ টিকা গ্রহণ করেন। কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাজেদুল হক কাউছার, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন প্রমুখ। এছাড়া গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও উত্সবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে পৌরসভার ছয়টি ও উপজেলার সাতটি ইউনিয়নের ২১টি ওয়ার্ডে একযোগে টিকা কার্যক্রম চলে।
