ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপি’র উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি’র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন—উপজেলা নির্বাহী অফিসার লুত্ফুন্নেসা খানম, ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা জাতীয় পার্টি জেপি’র সদস্যসচিব শাহিন হাওলাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ দুলাল, যুগ্ম সদস্যসচিব হারুন অর রশিদ পান্না, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রানা, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রাজিয়া রানি, যুব সংহতির যুগ্ম সাধারণ সস্পাদক মাসুদ রানা রিপন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জসীম মীর, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবুল বাশার মৃধা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পত্তাশী ইউনিয়ন জেপির সভাপতি এনামুল কবির। পরে ৯১ পাউন্ডের কেকটি কেটে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। ইন্দুরকানী উপজেলা জেপির সদস্যসচিব শাহিন হাওলাদার বলেন, আগস্ট মাস শোকের মাস। এর মধ্যেই বঙ্গমাতার জন্মবার্ষিকী। তাই ৯১ পাউন্ডের কেক কেটে তবারক হিসেবে নেতাকর্মী ও দুস্থদের মধ্যে বিতরণ করেছি। ইন্দুরকানী উপজেলায় সর্বপ্রথম এত বড় মাপের কেক কেটে কারো জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
