আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে ফরমান আর চৌধুরীকে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ প্রদান করা হয়েছে। ১ অক্টোবর ২০২১ থেকে আগামী চার বছরের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি ১ অক্টোবর ২০১৮ তারিখ থেকে এ ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে পাঁচ বছর এবং ওয়ান ব্যাংকের এমডি হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ১৯৮৬ সালে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি
