ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন ইসলামী ইনসিওরেন্স লিমিটেড চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ২ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৮৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল শূন্য দশমিক ৮১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ০২ টাকা বা ২ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ২৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল শূন্য দশমিক ২৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস শূন্য দশমিক ০৩ টাকা বা ১১ শতাংশ কমেছে। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ দশমিক ০৭ টাকায়।
