রূপালি ইনসিওরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:৩৭

রূপালি ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল পদ্ধতিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস এতে সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ২০২০ইং সালে শেয়ার-হোল্ডারদের জন্য শতকরা ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় যা শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানির পরিচালক মণ্ডলীর মধ্যে কাজী মনিরুজ্জামান, আবু হেনা, মোস্তফা কামরুস সোবহান, শাওন আহমেদ ও শেখ মোহাম্মদ ডানিয়েল অংশ নেন। এছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তা পি কে রায় এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা  এতে অংশ নেন। —প্রেস বিজ্ঞপ্তি