সড়ক সংস্কারের আবেদন

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:৩৯

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝোপনা খালপাড়া থেকে সয়া বাজার পর্যন্ত ঝিনাই নদীর পাড় দিয়ে যাওয়া প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার অধিকাংশই ভাঙাচোরা। এ রাস্তা দিয়ে প্রতিদিন মালবাহী পিকআপ, সিএনজি, অটোরিকশাসহ শত শত পথচারী চলাচল করে। এই বর্ষায় বৃষ্টিতে বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে রাস্তাটি যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে এমনই গর্ত সৃষ্টি হয়েছে যে পায়ে হেঁটে চলাই দুষ্কর। নদীর পানি বৃদ্ধি পেলে যে কোনো মুহূর্তে রাস্তাটি বিলীন হয়ে যেতে পারে। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে নদী ভাঙনে ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এ অবস্থায় রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. শাকিল আহম্মেদ

মুশুদ্দি, ধনবাড়ী, টাঙ্গাইল