বৃষ্টির পেটে ট্রেন্টব্রিজ টেস্ট

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২:৪৭

স্পোর্টস ডেস্ক

চতুর্থ দিন  শেষে জয়ের স্বপ্নই দেখছিল ভারত। ২০৯ রানের লক্ষ্য পূরণের বাকি আর মাত্র ১৫৭ রান। খুব বেশি হলে দুই সেশন লাগত ফলাফলের জন্য। অপরদিকে ৯ উইকেট তুলে নিয়ে জেতার আশায় ছিল ইংল্যান্ডও। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই গেল ট্রেন্টব্রিজ। ফলাফল যা হওয়ার কথা ছিল না সেটাই, ড্র।

ট্রেন্টব্রিজে বৃষ্টি বাগড়া দিয়েছে প্রায় প্রতিদিনই। কিন্তু পঞ্চম ও শেষ দিনে এসে প্রকৃতি তার রুদ্রমূর্তি ধারণ করে। যে কারণে মাঠেই গড়ানো যায়নি। তাই ১ উইকেটে ৫২ রান নিয়ে বসে থাকা ভারতকে বসে থাকতে রোদের অপেক্ষায়। ম্যাচের প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে লিড নিয়ে ২৭৮ রান করে  সফরকারী ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইংল্যান্ডকে পথে ফেরান অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ফিফটির (৬৪) পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৯) করে আউট হন ইংলিশ অধিনায়ক। যার ফলে ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে।