বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথকভাবে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং নারীনেত্রী মিসেস ডালিয়া লিয়াকত।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ছাড়াও সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, সামাজিক দূরত্ব বজায় রেখে সোনারগাঁও মহিলা সংস্থার পক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী ডালিয়া লিয়াকত। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, নারীনেত্রী জাহানারা রহমান ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুনা আক্তার প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
