বুধবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে। করোনার কারণে বর্তমানে হাইকোর্টের ১২টি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চলছে। কিন্তু ১১ আগস্ট থেকে সরকারঘোষিত লকডাউন শিথিল হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ পরিচালনার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ১১ আগস্ট বুধবার থেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এতত্?সংক্রান্তে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণকরত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। প্রসঙ্গত, বর্তমানে আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছে।
