৮ পদে লোক নিয়োগ দিচ্ছে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট 

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৬:২৮

সম্প্রতি ৮টি পদে মোট ৪৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স-সীমা ৩২ বছর।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। কিন্তু প্রতিটি পদের জন্য আবেদনকারীর যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। 

No description available.

পদের নাম ও পদসংখ্যা

  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪টি
  • সহকারী লাইব্রেরিয়ান ১টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৮টি
  • স্টোরকিপার ৩টি
  • ওয়ার্ড মাস্টার ৯টি
  • লিলেন কিপার ২টি
  • টেলিফোন অপারেটর ৩টি
  • ইনস্ট্রুমেন্টস কেয়ারটেকার ৪টি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://shnibps.teletalk.com.bd  ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১০ আগস্ট থেকে চলবে মাসের শেষ দিন পর্যন্ত।

ইত্তেফাক/আইডি/এসজেড