গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের সাত জেলায় করোনায় একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়াও একই সময়ে নতুন করে ৩৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে এক হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৮ জেলায় নতুন করে ৩৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৭ জেলায় একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রংপুরে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে চারজন, দিনাজপুরে তিনজন, নীলফামারীতে তিনজন, গাইবান্ধায় দুইজন, পঞ্চগড়ে একজন এবং কুড়িগ্রামে একজনের মৃত্যু হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ৮৬৬ জন। এ নিয়ে বিভাগে দুই লাখ ৩১ হাজার ১শ’ ৯৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৪৮ হাজার ৭৪২ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৮ হাজার ৫২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, রবিবার পর্যন্ত দিনাজপুর জেলায় ১৩ হাজার ৩শ’ ৯৩ জন আক্রান্ত ও ২৯৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১১ হাজার ৫১ জন আক্রান্ত ও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৬ হাজার ৫৬০ জন আক্রান্ত ও ২০১ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ১৯১ জন আক্রান্ত ও ৫৪ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৩ হাজার ৯৭১ জন আক্রান্ত ও ৭৫ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৩৭ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৪৩৮ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ১০১ জন আক্রান্ত এবং ৬৫ জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
