১. জীবত্কালে নীরব থাকে, সমুদ্দুরে বাস, মরলে পরে ডাঙায় এসে ডাকে বারো মাস। ২. মাছ কেটে লেজে পাবে, গাছ কেটে শেষে, ছাতার মাথায় পাবে, পাবে ছাদে এসে। ৩. পাখি নয় ওড়ে তবু আকাশের বাঁকে, কৌশলে খোকা-খুকু তারে বেঁধে রাখে। রচনা :বেণীমাধব সরকার