মুহম্মদ আনিসুল হক
১০ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১ মহররম ১৪৪৩। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি। আপনার শুভ সংখ্যা: ১। শুভ বার: রবি। শুভ রত্ন: রুবী। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
