লিটন মোস্তাফিজ
শিক্ষক, বাংলা বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বিজিবি সদরদপ্তর, পিলখানা, ঢাকা
৬৯। নিচের কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে?
ক) তৃণ খ) মৌন
গ) অতি/করুণ/অতুল ঘ) অমানিশা
গ) অতি/করুণ/অতুল
৭০। নিচের কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়?
ক) মৌন খ) তৃণ গ) অমানিশা ঘ) অতি
গ) অমানিশা
৭১। ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে?
ক) প্রভাত খ) প্রত্যয় গ) প্রণাম ঘ) প্রতিভা
ঘ) প্রতিভা
৭২। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
ক) বিবৃত হয় খ) প্রকৃত হয়
গ) সংবৃত হয় ঘ) অপ্রকৃত হয়
গ) সংবৃত হয়
৭৩। ‘অ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি?
ক) প্রতিভা খ) প্রচুর গ) প্রত্যয় ঘ) প্রিয়তম
গ) প্রত্যয়
৭৪। একাক্ষর শব্দের ‘ই’ এবং ‘ঈ’ দুটোই কোন ধ্বনি হয়?
ক) হ্রস্ব হয় খ) দীর্ঘ হয়
গ) হ্রস্ব ও দীর্ঘ হয় ঘ) প্রান্তিক হয়
খ) দীর্ঘ হয়
৭৫। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ও দীর্ঘস্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য কী হয়?
ক) অর্থের তারতম্য ঘটে
খ) অর্থের তারতম্য ঘটে না
গ) অর্থ বোধগম্য হয় না
ঘ) অর্থ সম্পূর্ণ বদলে যায়
খ) অর্থের তারতম্য ঘটে না
৭৬। কোন ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়?
ক) অ খ) এ গ) ঈ ঘ) ঐ
খ) এ
৭৭। ‘এ’ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়?
ক) সংবৃত ও বিবৃত খ) বিবৃত
গ) সংবৃত ঘ) অর্ধ সংবৃত
ক) সংবৃত ও বিবৃত
৭৮। কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে?
ক) কে খ) বেলুন গ) কেশব ঘ) দেওর
ঘ) দেওর
৭৯। নিচের কোন শব্দে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে?
ক) সে খ) যেথা গ) কেষ্ট ঘ) খেমটা
ঘ) খেমটা
৮০। পূর্বস্বরে সঙ্গে মিল রেখে স্বরসংগতির কারণে বিবৃত ‘অ’ —এর উদাহরণ কী?
ক) কলম, যত খ) অধীর, অতুল
গ) অমর, অনেক ঘ) অমানিশা, অনাচার
ক) কলম, যত
৮১। নিচের কোন ক্ষেত্রে ‘এ’ বিবৃত হয়?
ক) পদের অন্তে
খ) ‘ই’ কার বা ‘উ’ কার পরে থাকলে
গ) খাঁটি বাংলা শব্দে
ঘ) দু-অক্ষর বিশিষ্ট সর্বনাম বা ক্রিয়াপদে
৮২। খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
ক) বিবৃত খ) সংবৃত গ) হ্রস্ব ঘ) দীর্ঘ
ক) বিবৃত
৮৩। কোন শব্দে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ রয়েছে?
ক) তেনা খ) দেখি গ) রেণু ঘ) শেষ
ক) তেনা
৮৪। ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক) শেষে খ) মধ্যে
গ) আদিতে ঘ) আদি-অন্তে
গ) আদিতে
৮৫। কোন শব্দের আদি ‘এ’ স্বরধ্বনি সংবৃত?
ক) দেখ খ) এক গ) কেষ্ট ঘ) চেংড়া
গ) কেষ্ট
৮৬। ‘হ’ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে ‘এ’ ধ্বনির উচ্চারণ কেমন হয়?
ক) সংবৃত খ) বিবৃত গ) হ্রস্ব ঘ) দীর্ঘ
ক) সংবৃত
