মো. সাইদুর রহমান সিজান
শিক্ষার্থী, দশম শ্রেণি
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা
সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে: [email protected]
১. প্রশ্ন:রসায়নে বিশ্লেষণ পদ্ধতি কতটি?
উত্তর:রসায়নে বিশ্লেষণ পদ্ধতি ২ টি- যথা:গুণগত বিশ্লেষণ ও পরিমাণগত বিশ্লেষণ।
২. প্রশ্ন:গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে কি শনাক্ত করা হয়?
উত্তর:গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে পদার্থ ও পদার্থের বিভিন্ন উপাদান বিশ্লেষণ করা হয়।
৩. প্রশ্ন:পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে কী নির্ণয় করা হয়?
উত্তর:পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়।
৪. প্রশ্ন:রাসায়নিক গণনা কাকে বলে?
উত্তর: পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ করা হয়। এসব হিসাব-নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলে।
৫. প্রশ্ন:রাসায়নিক গণনার একক কী?
উত্তর: রাসায়নিক গণনার একক হলো মোল।
৬. প্রশ্ন: এক মোল = কত?
উত্তর:এক মোল = ৬.০২৩ ১০২৩ টি।
৭. প্রশ্ন:গ্যাসের মোলার আয়তন কাকে বলে?
উত্তর: ১ মোল গ্যাস যে আয়তন দখল করে তাকে গ্যাসের মোলার আয়তন বলে।
